গ্রাহক ব্যবহারকারী নীতিমালা (Terms and Conditions)
ক. সাধারণ পরিচিতি ও গ্রহণযোগ্যতা
১. প্ল্যাটফর্মের পরিচয়:
[www.mulhimmart.com] (https://www.mulhimmart.com) (এখানে "আমরা",
"আমাদের" বা "মূলহিম মার্ট" হিসেবে অভিহিত) বাংলাদেশে একটি সম্ভাবনাময় অনলাইন
মার্কেটপ্লেস।
২. নীতিমালার বাধ্যবাধকতা: আমাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সাব-ডোমেন এবং
সংশ্লিষ্ট টুলস ব্যবহার বা
ব্রাউজ করার মাধ্যমে আপনি
এই নীতিমালার সকল শর্ত মেনে
নিচ্ছেন বলে গণ্য হবে।
৩. শর্ত পরিবর্তনের অধিকার: মূলহিম মার্ট যেকোনো সময় কোনো পূর্ব
নোটিশ ছাড়াই এই নীতিমালার যেকোনো
অংশ পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করার
পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
৪. বয়সসীমা: প্ল্যাটফর্মের পরিষেবা স্বাধীনভাবে ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স
ন্যূনতম ১৮ বছর হতে
হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কেবল পিতামাতা বা
আইনি অভিভাবকের তত্ত্বাবধানে এটি ব্যবহার করা
যাবে।
৫. একক অ্যাকাউন্ট নীতি: একজন ব্যবহারকারী বা
ব্যবসায়িক সত্ত্বা প্ল্যাটফর্মে কেবল একটিমাত্র অ্যাকাউন্ট
তৈরি বা ব্যবহার করতে
পারবেন। একাধিক অ্যাকাউন্ট তৈরি করলে তা
বাতিল করা হতে পারে।
তবে একই পরিবারের ভিন্ন ভিন্ন সদস্য আলাদা আলাদা একাউন্ট পরিচালনা করতে পারবেন।
খ. অ্যাকাউন্ট তৈরি ও নিরাপত্তা
৬. অ্যাকাউন্টের তথ্য: নির্দিষ্ট কিছু সেবা বা
পণ্য কেনাবেচার জন্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট
তৈরি করা বাধ্যতামূলক। সেখানে
প্রদত্ত সকল তথ্য সঠিক
এবং সম্পূর্ণ হতে হবে।
৭. গোপনীয়তা রক্ষা: আপনারে একাউন্টের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি (OTP)-এর
গোপনীয়তা বজায় রাখার সম্পূর্ণ
দায়িত্ব আপনার। এতে আপনার মাধ্যমে যদি কোন তথ্য,
লেনদেনের বিবরণ বা অর্থ অন্যের কাছে চলে যায় এতে কোম্পানি কোন দায়ভার বহন করবে না।
৮. অননুমোদিত ব্যবহার: আপনার একাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জেনে
গেছে বলে সন্দেহ হলে
অবিলম্বে আমাদের কাস্টমার সার্ভিসকে জানাতে হবে।
৯. একাউন্ট বাতিলের অধিকার: মূলহিম মার্ট তার নিজস্ব বিবেচনায়
কোনো কারণ দর্শানো বা
পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো ব্যবহারকারীর একাউন্ট বা পাসওয়ার্ড নিষ্ক্রিয়/বাতিল করার অধিকার রাখে।
১০. তথ্য হালনাগাদ: আপনার ব্যক্তিগত তথ্য (যেমন- ঠিকানা বা ফোন নম্বর)
পরিবর্তন হলে প্রোফাইল থেকে
তা রিয়েল-টাইমে হালনাগাদ করা গ্রাহকের দায়িত্ব।
গ. পণ্য ক্রয় ও অর্ডার ব্যবস্থাপনা
১১. বিনিময় চুক্তি: মূলহিম মার্ট একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম
বা ফেসিলিটেটর হিসেবে কাজ করে। পণ্য
ক্রয়-বিক্রয়ের চুক্তিটি সরাসরি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে
দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে গণ্য হবে।
১২, অর্ডার প্রক্রিয়াকরণ: গ্রাহকের অর্ডার করার পর সেটি
সফলভাবে ডেলিভারি বা ডিসপ্যাচ হওয়ার
পূর্ব পর্যন্ত অর্ডারটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে
না।
১৩. অর্ডার বাতিলের অধিকার: পণ্য সরবরাহের পূর্বে
যেকোনো যুক্তিসঙ্গত কারণে (যেমন- স্টকের স্বল্পতা বা ভুল মূল্য
প্রদর্শন) অর্ডার বাতিল করার পূর্ণ অধিকার
প্ল্যাটফর্ম ও বিক্রেতা সংরক্ষণ
করে।
১৪. ডেলিভারি সময়সীমা: পণ্য ডেলিভারির জন্য
প্রদর্শিত সময়টি সম্ভাব্য সময়। থার্ড-পার্টি
লজিস্টিকস (কুরিয়ার) পার্টনারের ওপর নির্ভরতার কারণে
এতে কিছুটা বিলম্ব হতে পারে।
১৫. মূল্য পরিশোধ: প্ল্যাটফর্মে প্রদর্শিত মূল্যের ওপর ভ্যাট ও
ট্যাক্স (প্রযোজ্য ক্ষেত্রে) অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহক ক্যাশ অন ডেলিভারি বা
ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়াও মুলহিম মার্ট এর নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপিত
Hub এর মাধ্যমেও মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে।
ঘ. নতুন ও ব্যবহৃত পণ্য বিক্রয় নীতি (সেলার পলিসি)
১৬. পণ্য আপলোডের সুযোগ: মূলহিম মার্টে নিবন্ধিত হয়ে গ্রাহক তার
নিজের তৈরি বা ব্যবহৃত
নতুন অথবা ব্যবহৃত পণ্য
বিক্রয়ের জন্য আপলোড করতে
পারবেন।
১৭. পণ্যের বিবরণ: আপলোডকৃত পণ্যের ছবি, মূল্য, বিবরণ
এবং কার্যকারিতা শতভাগ সত্য হতে হবে।
কোনো বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য
দেওয়া যাবে না।
১৮. নিষিদ্ধ পণ্য: বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা নিষিদ্ধ,
অবৈধ, নকল, ধর্মীয় অনুভুতির বিপরীত, কপিরাইট লঙ্ঘিত বা ক্ষতিকারক কোনো
পণ্য মূলহিম মার্টে আপলোড বা প্রদর্শন করা
সম্পূর্ণ নিষিদ্ধ।
১৯. ব্যবহৃত পণ্যের গুণগত মান: ব্যবহৃত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে
পণ্যের বর্তমান অবস্থা বা কোনো ত্রুটি
থাকলে তা বিবরণে স্পষ্টভাবে
উল্লেখ করতে হবে। ত্রুটি
গোপন করে পণ্য বিক্রয়
করলে বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০. মালিকানা ও আইনি দায়: বিক্রেতা যে পণ্যটি আপলোড
করছেন, তার বৈধ মালিকানা
বিক্রেতার থাকতে হবে। পণ্যের মালিকানা
সংক্রান্ত যেকোনো আইনি জটিলতার দায়
সম্পূর্ণ বিক্রেতার।
ঙ. রেফারেল এবং আয় (Refer and Earn) নীতি
২১. রেফারেল কার্যক্রম: একজন নিবন্ধিত ব্যবহারকারী
অন্য কোনো নতুন ব্যবহারকারীকে
প্ল্যাটফর্মে রেফার করার মাধ্যমে আয়ের
সুযোগ পাবেন।
২২. বৈধ রেফারেল: রেফারেল বোনাস বা আয় কেবল
তখনই কার্যকর হবে যখন রেফারকৃত
ব্যক্তি নতুন একাউন্ট তৈরি
করে সফলভাবে কোন একটি পণ্য ক্রয়
করবেন এবং প্ল্যাটফর্মের নিয়মাবলী পূরণ করবেন।
২৩. অসদুপায় অবলম্বন: ভুয়া একাউন্ট তৈরি
করে বা কোনো রোবট/অটোমেটেড সফটওয়্যার ব্যবহার করে রেফারেল আয়
করার চেষ্টা করলে উপার্জিত অর্থ
বাজেয়াপ্ত করাসহ একাউন্ট ব্লক করা হবে।
২৪. আয়ের সীমাবদ্ধতা ও পরিবর্তন: রেফারেল আয়ের হার, বোনাস
পলিসি এবং ক্যাশআউট বা
উত্তোলনের নিয়মাবলী যেকোনো সময় পরিবর্তন বা
স্থগিত করার অধিকার মূলহিম
মার্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
২৫. আয় উত্তোলন: প্ল্যাটফর্মের নির্দিষ্ট নিয়ম এবং নূন্যতম
সীমা পূরণ সাপেক্ষে উপার্জিত
অর্থ ব্যবহারের সুযোগ রয়েছে।
চ. ব্যবহারকারীর আচরণ ও নিষিদ্ধ কার্যক্রম
২৭. আইনসম্মত ব্যবহার: প্ল্যাটফর্মটি কেবল বৈধ এবং
ব্যক্তিগত কেনাবেচার উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। কোনো
বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক অপব্যবহার
(অনুমতি ছাড়া) নিষিদ্ধ।
২৮. সাইবার নিরাপত্তা: প্ল্যাটফর্মে কোনো প্রকার ভাইরাস,
ক্ষতিকারক কোড, ম্যালওয়্যার বা
স্ক্রিপ্ট আপলোড করা বা সিস্টেমের
ক্ষতি করার চেষ্টা করা
কঠোরভাবে নিষিদ্ধ।
২৯. ছদ্মবেশ ধারণ নিষিদ্ধ: অন্য কোনো ব্যক্তি
বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে ভুয়া একাউন্ট
খোলা বা প্রতারণা করা
আইনত দণ্ডনীয় অপরাধ।
৩০. যোগাযোগের ভাষা: চ্যাটবক্স, রিভিউ বা কাস্টমার কেয়ারে
কোনো প্রকার অশ্লীল, বর্ণবাদী, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন
বা আপত্তিকর ভাষা ব্যবহার করা
যাবে না।
৩১. তথ্য সংগ্রহ নিষিদ্ধ: প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য স্ক্র্যাপিং (Data Scraping) বা ডেটা মাইনিং
টুলের মাধ্যমে সংগ্রহ করা যাবে না।
ছ. মেধা সম্পত্তি ও স্বত্বাধিকার (Intellectual
Property)
৩২. প্ল্যাটফর্মের স্বত্ব: মূলহিম মার্টের লোগো, ডিজাইন, টেক্সট, গ্রাফিক্স, সফটওয়্যার এবং সোর্স কোডসহ
সকল মেধা সম্পত্তি মূলহিম
মার্টের নিজস্ব সম্পত্তি।
৩৩. ব্যবহারকারীর সাবমিশন: প্ল্যাটফর্মে আপনার দেওয়া রিভিউ, কমেন্ট বা সাজেশন মূলহিম
মার্টের সম্পত্তি হিসেবে গণ্য হতে পারে
এবং বিজ্ঞাপনী উদ্দেশ্যে তা ব্যবহার করার
অধিকার প্ল্যাটফর্মের থাকবে।
৩৪. কপিরাইট লঙ্ঘন: অন্য কোনো ব্র্যান্ড
বা ব্যক্তির ট্রেডমার্ক এবং কপিরাইট করা
ছবি বা কন্টেন্ট অনুমতি
ছাড়া পণ্যের তালিকায় ব্যবহার করা যাবে না।
জ. রিটার্ন, রিফান্ড ও মূল্য নির্ধারণ নীতি
৩৫. টাকা ফেরত (Refund): কোনো অর্ডার বাতিল
হলে বা রিটার্ন সফল
হলে পরিশোধিত টাকা মূলহিম মার্টের
রিফান্ড পলিসি অনুযায়ী নির্দিষ্ট কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।
৩৬. রিফান্ড হিসাব: রিফান্ডের পরিমাণ হিসাব করার সময় গ্রাহকের
প্রাপ্ত ডিসকাউন্ট বা কুরিয়ার চার্জ
(নীতিমালা অনুযায়ী) সমন্বয় করার সর্বময় ক্ষমতা
মূলহিম মার্ট রাখে।
৩৭. ভুল মূল্য প্রদর্শন: কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য
অস্বাভাবিক ভুল প্রদর্শিত হলে,
মূলহিম মার্ট সেই অর্ডার বাতিল
করার ১০০% অধিকার রাখে।
৩৮. প্রাইস ম্যাচিং: আমাদের প্ল্যাটফর্ম অন্য কোনো ওয়েবসাইট
বা বাজারের মূল্যের সাথে প্রাইস ম্যাচিং
বা মূল্য সমতার নিশ্চয়তা দেয় না।
ঝ. দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Disclaimer &
Limitation of Liability)
৩৯. ব্যবহারকারীর নিজস্ব ঝুঁকি: গ্রাহক প্ল্যাটফর্মের সেবা এবং লেনদেন
সম্পূর্ণ নিজস্ব ঝুঁকিতে ব্যবহার করছেন বলে সম্মত হচ্ছেন।
৪০. পণ্যের ওয়ারেন্টি: পণ্যের গুণগত মান, স্থায়িত্ব বা
ওয়ারেন্টির জন্য মূল বিক্রেতা
বা উৎপাদনকারী দায়ী থাকবেন; মূলহিম
মার্ট এর কোনো দায়
নেবে না।
৪১. থার্ড-পার্টি পেমেন্ট গেটওয়ে: ডিজিটাল পেমেন্ট করার সময় পেমেন্ট
গেটওয়ে বা ব্যাংকের কোনো
ত্রুটির কারণে লেনদেন ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক
বা পেমেন্ট প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে
হবে।
৪২. সেবা সাময়িক বন্ধ: রক্ষণাবেক্ষণ বা কারিগরি উন্নয়নের
জন্য যেকোনো সময় প্ল্যাটফর্মের অ্যাক্সেস
সাময়িকভাবে স্থগিত বা সীমিত হতে
পারে।
৪৩. ব্যবসায়িক ক্ষতিপূরণ: প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে ব্যবহারকারীর কোনো
পরোক্ষ ব্যবসায়িক ক্ষতি, মুনাফা হারানো বা ডেটা নষ্ট
হলে মূলহিম মার্ট দায়ী থাকবে না।
ঞ. ক্ষতিপূরণ ও অবযুক্তি (Indemnity)
৪৪. গ্রাহকের দায়: এই নীতিমালা লঙ্ঘন
বা অন্য কোনো থার্ড-পার্টির অধিকার ক্ষুণ্ণ করার কারণে কোনো
আইনি জটিলতা বা ক্ষতি হলে,
সংশ্লিষ্ট ব্যবহারকারী মূলহিম মার্টকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
৪৫. আইনি অব্যাহতি: বিক্রেতা বা লজিস্টিকস পার্টনারদের
কোনো ভুলের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতির দাবি থেকে মূলহিম
মার্টের কর্মকর্তা ও প্রতিনিধিদের অবযুক্তি
বা অব্যাহতি দিতে আপনি সম্মত
আছেন।
ট. যোগাযোগ, নোটিশ ও ইলেকট্রনিক মাধ্যম
৪৬. যোগাযোগের সম্মতি: আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের কাছ
থেকে ইমেল, এসএমএস, ফোন কল বা
অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে ট্রানজেকশনাল ও প্রমোশনাল বার্তা
পেতে সম্মত আছেন।
৪৭. সঠিক ফোন নম্বর: অর্ডার বা রেজিষ্ট্রেশনের সময়
গ্রাহককে অবশ্যই একটি সচল এবং
সঠিক বাংলাদেশি ফোন নম্বর প্রদান
করতে হবে।
ঠ. চুক্তি অবসান ও আইনি এখতিয়ার
৪৮. নীতিমালা অমান্য: কোনো ব্যবহারকারী এই
শর্তাবলী অমান্য করলে মূলহিম মার্ট
তাৎক্ষণিকভাবে তার অ্যাকাউন্ট টার্মিনেট
বা স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারবে।
৪৯. সেবা ত্যাগ: এই নীতিমালার কোনো
শর্তে গ্রাহক অসম্মত হলে, তার একমাত্র
প্রতিকার হলো প্ল্যাটফর্মের ব্যবহার
সম্পূর্ণরূপে বন্ধ করা।
৫০. প্রযোজ্য আইন: এই ব্যবহারকারী নীতিমালা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত
এবং ব্যাখ্যা করা হবে।
৫১. আদালত ও বিচারিক এখতিয়ার: মূলহিম মার্ট এবং ব্যবহারকারীর মধ্যে
যেকোনো প্রকার আইনি বিরোধ বা
জটিলতা সৃষ্টি হলে তা ঢাকা,
বাংলাদেশের আদালত বা ট্রাইব্যুনালের এক্সক্লুসিভ
এখতিয়ারের অধীনে মীমাংসিত হবে।
ড. পণ্যের প্রাপ্যতা ও অর্ডার প্রক্রিয়াকরণ (Stock &
Availability)
৫২. স্টকের প্রাপ্যতা: প্ল্যাটফর্মে প্রদর্শিত প্রতিটি পণ্যের প্রাপ্যতা বা স্টক সংক্রান্ত
তথ্য পণ্য বিবরণী পেজে
দেওয়া থাকে। তবে এর বাইরে
স্টকের নিখুঁত নিশ্চয়তা প্ল্যাটফর্ম দিতে পারে না।
৫২. সম্ভাব্য শিপমেন্ট সময়: পণ্য পাঠানোর (Dispatch) যে সম্ভাব্য
সময় উল্লেখ করা হয়, তা
কেবলই একটি অনুমান। এটিকে
চূড়ান্ত বা গ্যারান্টিযুক্ত সময়
হিসেবে বিবেচনা করা যাবে না।
৫৩. অনুপলব্ধ পণ্য: কোনো কারণে অর্ডারকৃত
পণ্যটি স্টকে না থাকলে গ্রাহককে
ইমেল, এসএমএস বা ফোনের মাধ্যমে
জানিয়ে অর্ডারটি বাতিল করা হতে পারে।
৫৪. অতিরিক্ত তথ্য যাচাই: যেকোনো অর্ডার চূড়ান্তভাবে গ্রহণের পূর্বে নিরাপত্তা ও প্রতারণা রোধে
গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত
তথ্য বা ফোন নম্বর
এবং ঠিকানা যাচাইয়ের অনুরোধ করা হতে পারে।
৫৫. অর্ডার প্রত্যাখ্যানের অধিকার: মূলহিম মার্ট যেকোনো সময়, যেকোনো কারণে
বা কোনো কারণ দর্শানো
ছাড়াই যেকোনো অর্ডার বাতিল বা প্রত্যাখ্যান করার
সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
ঢ. পেমেন্ট ভেরিফিকেশন ও জালিয়াতি প্রতিরোধ
৫৬. কার্ড জালিয়াতি প্রতিরোধ: ক্রেডিট বা ডেবিট কার্ডের
মাধ্যমে প্রতারণা এড়াতে পণ্য সরবরাহের পূর্বে
গ্রাহকের পেমেন্ট ডিটেইলস এবং ব্যক্তিগত তথ্য
যাচাই করার অধিকার প্ল্যাটফর্ম
রাখে।
৫৭. পরিচয় ও বাসস্থান পরীক্ষা: এই যাচাইকরণ প্রক্রিয়ার
মধ্যে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, বসবাসের স্থান বা ব্যাংকিং তথ্যের
সত্যতা পরীক্ষা অন্তর্ভুক্ত থাকতে পারে।
৫৮. যাচাইকরণে সাড়া না দেওয়া: তথ্য যাচাইয়ের জন্য
আমাদের অনুসন্ধানের পর নির্দিষ্ট সময়ের
মধ্যে গ্রাহকের থেকে সাড়া না
পাওয়া গেলে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে
বাতিল হয়ে যাবে।
৫৯. সন্দেহজনক পেমেন্ট বাতিল: যদি কোনো ব্যাংকিং
বা ডিজিটাল পেমেন্ট মাধ্যমে প্রতারণার ঝুঁকি সন্দেহ করা হয়, তবে
কোনো পূর্ব নোটিশ বা আইনি দায়বদ্ধতা
ছাড়াই মূলহিম মার্ট সরাসরি অর্ডারটি বাতিল করতে পারবে।
ণ. রিফান্ড ভাউচার (Refund Voucher) নীতি
৬০. ভাউচার ব্যবহার: কোনো অর্ডারের বিপরীতে
রিফান্ড ভাউচার ইস্যু করা হলে, তা
নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়ের
সম্পূর্ণ বা আংশিক মূল্য
পরিশোধে ব্যবহার করা যাবে।
৬১. একাউন্টের সীমাবদ্ধতা: রিফান্ড ভাউচার কেবল যে একাউন্ট
থেকে জেনারেট হয়েছে সেই একাউন্টেই ব্যবহার
করা যাবে; অন্য কোনো একাউন্ট
থেকে এটি ব্যবহার করা
অবৈধ।
৬২. মেয়াদোত্তীর্ণ ভাউচার: রিফান্ড ভাউচারের মেয়াদ শেষ হয়ে গেলে
তা কোনো অবস্থাতেই পরিবর্তন,
প্রতিস্থাপন বা পুনরায় সক্রিয়
করা হবে না।
৬৩. একক ব্যবহার নীতি: একটি রিফান্ড ভাউচার
কোড কেবল একবারই ব্যবহার
করা যাবে।
৬৪. অবশিষ্ট মূল্য বাজেয়াপ্ত: ভাউচার ব্যবহারের পর যদি কোনো
অবশিষ্ট মূল্য থাকে, তবে তা পরবর্তী
কেনাকাটায় ব্যবহার করা যাবে না
এবং তা নগদ অর্থেও
ফেরত দেওয়া হবে না।
ত. প্রমোশনাল ভাউচার (Promotional Voucher) নীতি
৬৫. একক গ্রাহক নীতি: প্রতিটি প্রমোশনাল ভাউচার (যেমন- অ্যাপ ভাউচার বা নতুন গ্রাহক
ভাউচার) একজন গ্রাহক কেবল
একবারই ব্যবহার করতে পারবেন। পরিচয়
পরিবর্তন করে একাধিকবার ব্যবহার
করা অবৈধ।
৬৬. ডিসকাউন্ট সমন্বয়: প্রমোশনাল ভাউচার এবং কার্ট রুল
ডিসকাউন্ট (যেমন- অন্য কোনো অফার
বা কুপন) একই অর্ডারে একসাথে
ব্যবহার করা যাবে না।
৬৭. নগদে রূপান্তর অযোগ্য: প্রমোশনাল ভাউচার কোনোভাবেই অফেরতযোগ্য এবং এর আংশিক
বা পূর্ণ মূল্য কোনো অবস্থাতেই নগদ
অর্থে রূপান্তর বা বিনিময় করা
যাবে না।
৬৮. মেগা সেল অফার: বড় কোনো ক্যাম্পেইন,
মেগা সেল বা বিশেষ
কোনো প্রমোশন চলাকালীন প্রমোশনাল ভাউচারগুলো কার্যকর নাও হতে পারে।
৬৯. ন্যূনতম ক্রয়ের শর্ত: ভাউচারটি সক্রিয় করার জন্য উল্লেখিত
ন্যূনতম কেনাকাটার পরিমাণ (Minimum purchase
amount) এবং অন্যান্য শর্তাবলী পূরণ করা বাধ্যতামূলক।
৭০. ভাউচার পরিবর্তনের অধিকার: মূলহিম মার্ট যেকোনো সময় কোনো পূর্ব
নোটিশ ছাড়াই যেকোনো ভাউচারের কার্যক্রম পরিবর্তন বা সম্পূর্ণ বন্ধ
করার অধিকার রাখে।
৭১. ভাউচার বাতিলের আর্থিক দায়: কোনো ভাউচার বাতিল,
প্রত্যাহার বা গ্রাহক কারিগরি
কারণে ভাউচার ব্যবহারে ব্যর্থ হলে তার জন্য
সৃষ্ট কোনো আর্থিক ক্ষতির
দায় মূলহিম মার্ট বহন করবে না।
৭২. শিশু পুষ্টি পণ্য: দেশের আইন অনুযায়ী, শিশুদের
গুঁড়ো দুধ বা শিশু
পুষ্টি জাতীয় পণ্যের (Baby Nutrition
Products) ওপর কোনো প্রকার প্রমোশনাল
ভাউচার বা অফার প্রযোজ্য
হবে না।
থ. রিওয়ার্ড ভাউচার ও প্রমোশনাল আইটেম (Reward &
Promotional Items)
৭৩. প্রতারণামূলক একাউন্টের নিষেধাজ্ঞা: যে সকল গ্রাহক
পূর্বে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকার কারণে
চিহ্নিত হয়েছেন, তারা কোনো ক্যাম্পেইন
বা ভাউচার পাওয়ার যোগ্য হবেন না।
৭৪. এক ডিভাইসে এক একাউন্ট: একজন গ্রাহক কোনো
অবস্থাতেই একটি একক ডিভাইসে
একের বেশি একাউন্ট পরিচালনা
বা ব্যবহার করতে পারবেন না।
দ. ভাউচার ব্যবহারের নিরাপত্তা
৭৫. সদিচ্ছা ও সততা: আপনি যখন কোনো
ভাউচার ব্যবহার করবেন, তখন আপনি নিশ্চয়তা
দিচ্ছেন যে আপনিই এর
প্রকৃত প্রাপক এবং সম্পূর্ণ সততার
সাথে এটি ব্যবহার করছেন।
৭৬. অবৈধ সুবিধা গ্রহণ: যদি কেউ অসদুপায়
অবলম্বন করে বা অননুমোদিত
ডিসকাউন্ট পাওয়ার জন্য ভাউচার ব্যবহার
বা অন্যকে উৎসাহিত করে, তবে তা
দেওয়ানি বা ফৌজদারি অপরাধ
হিসেবে গণ্য হতে পারে।
ধ. ট্যাক্স ও সরকারি শুল্ক (Taxes & Fees)
৭৭. ট্যাক্স প্রদানের দায়: প্ল্যাটফর্ম থেকে পণ্য ক্রয়ের
সাথে সম্পর্কিত সমস্ত ফি, চার্জ এবং
প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য
সকল প্রকার ট্যাক্স/ভ্যাট বহনের দায়িত্ব গ্রাহকের।
ন. থার্ড-পার্টি বিক্রেতাদের দায়মুক্তি (Representations and Warranties)
৭৮. পণ্যের গুণগত মানের নিশ্চয়তা: প্ল্যাটফর্মে কোনো থার্ড-পার্টি
বা সাধারণ গ্রাহক (নতুন/পুরাতন পণ্য)
বিক্রি করলে, সেই পণ্যের গুণগত
মান, মূল্য বা বিক্রয়যোগ্যতার কোনো
গ্যারান্টি মূলহিম মার্ট দেয় না।
৭৯. চুক্তি ভঙ্গের দায়: ক্রেতা এবং বিক্রেতার মধ্যে
সম্পাদিত চুক্তির কোনো শর্ত ভঙ্গ
হলে বা কোনো পক্ষ
পণ্য বা টাকা প্রদানে
ব্যর্থ হলে মূলহিম মার্ট
তার জন্য দায়ী থাকবে
না।
৮০. বিরোধ মীমাংসা: ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার
লেনদেন সংক্রান্ত কোনো বিরোধ বা
অসম্মতি সরাসরি মীমাংসা করতে মূলহিম মার্ট
আইনত বাধ্য নয়।
৮১. পণ্যের মালিকানা: লেনদেনের কোনো পর্যায়েই থার্ড-পার্টি বিক্রেতার পণ্যের মালিকানা মূলহিম মার্টের কাছে হস্তান্তরিত হয়
না, তাই এই সংক্রান্ত
কোনো দায় প্ল্যাটফর্মের নেই।
প. কারিগরি ত্রুটি ও ভুল মূল্য নীতি
৮২. টাইপোগ্রাফিকাল বা কারিগরি ভুল: কারিগরি ত্রুটি বা টাইপিংয়ের ভুলের
কারণে ওয়েবসাইটে কোনো পণ্যের ভুল
মূল্য বা তথ্য প্রকাশিত
হলে, বিক্রেতা বা প্ল্যাটফর্ম কোনো
দায় ছাড়াই অর্ডারটি বাতিল করতে পারবে।
৮৩. ভুল মূল্যের রিফান্ড: এ ধরনের ভুলের
কারণে বাতিল হওয়া অর্ডারের অগ্রিম
পরিশোধিত টাকা প্ল্যাটফর্মের রিফান্ড
পলিসি অনুযায়ী ফেরত দেওয়া হবে।
ফ. বিশেষ পরিস্থিতি ও ডেলিভারি সময়সীমা
৮৪. অপ্রত্যাশিত বিলম্ব: রাজনৈতিক অস্থিরতা, জাতীয় বা সরকারি ছুটি
বা অন্য কোনো প্রাকৃতিক
দুর্যোগ বা 'ফোর্স ম্যুরের'
(Force Majeure) ঘটনার কারণে ডেলিভারি নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘায়িত হতে
পারে।
৮৫. ডেলিভারি ট্র্যাকিং: বিশেষ পরিস্থিতিতে ডেলিভারি বিলম্বের জন্য কাস্টমার কেয়ারের
মাধ্যমে গ্রাহককে আপডেট তথ্য সরবরাহ করা
হবে।
ব. অর্ডার বাতিলকরণ (Customer & Platform Cancellation)
৮৬. বিনামূল্যে অর্ডার বাতিল: পণ্যটি কুরিয়ারে পাঠানোর (Dispatch) পূর্ব পর্যন্ত গ্রাহক যেকোনো সময় কোনো চার্জ
ছাড়াই নিজে থেকে অর্ডারটি
বাতিল করতে পারবেন।
৮৭. প্ল্যাটফর্মের বাতিলকরণ: পণ্যটির ভুল মূল্য, আউট
অফ স্টক, মেয়াদোত্তীর্ণ, ত্রুটিযুক্ত বা কারিগরি ত্রুটির
কারণে বিবরণী ভুল থাকলে মূলহিম
মার্ট তা সরাসরি বাতিল
করার সম্পূর্ণ অধিকার রাখে।
ভ. রিফান্ডের সময়সীমা ও সমন্বয় (Refund Timeline)
৮৮. সাধারণ সময়সীমা: কোনো অর্ডার বাতিল
করা হলে, তার বিপরীতে
অগ্রিম পরিশোধিত অর্থ সাধারণত ১০
থেকে ১৫ কার্যদিবসের (Working Days) মধ্যে ফেরত দেওয়া হবে।
৮৯. বিশেষ পরিস্থিতি: বিশেষ বা ব্যতিক্রমী কোনো
কারণে ব্যাংকিং বা গেটওয়ে জটিলতার
দরুন রিফান্ড পেতে এই নির্ধারিত
সময়ের চেয়ে বেশি সময়
লাগতে পারে।
৯০. ক্যাশব্যাক সমন্বয়: অর্ডার করার সময় গ্রাহক
যদি কোনো প্রকার ক্যাশব্যাক
বা ডিসকাউন্ট পেয়ে থাকেন, তবে
রিফান্ড করার সময় সেই
ক্যাশব্যাকের সমপরিমাণ টাকা মূল রিফান্ড
অ্যামাউন্ট থেকে সমন্বয় (কর্তন)
করা হবে।
ম. নীতিমালার পরিপূরক ও চূড়ান্ত স্বীকৃতি
৯১. চূড়ান্ত সম্মতি: প্ল্যাটফর্মের যেকোনো সেবা ব্যবহার বা
রেজিস্ট্রেশন সম্পন্ন করার অর্থ হলো
আপনি ১ থেকে ৯১
নম্বর পর্যন্ত সকল শর্তাবলী পুঙ্খানুপুঙ্খভাবে
পড়েছেন, বুঝেছেন এবং এতে আপনার
নিঃশর্ত সম্মতি জ্ঞাপন করেছেন।
Customer
Terms and Conditions
A. General Introduction and Acceptance
1.
Platform
Identity: www.mulhimmart.com (hereinafter referred to as "we",
"us", or "Mulhim Mart") is a promising online marketplace
in Bangladesh.
2.
Binding Terms: By accessing, browsing, or using our website, mobile
application, sub-domains, and related tools, you are deemed to have accepted
all terms and conditions outlined in this policy.
3.
Right to
Modify Terms: Mulhim Mart reserves
the full right to change, modify, or amend any portion of these terms at any
time without prior notice.
4.
Age Limit: Users must be at least 18 years old to independently
use the platform's services. Minors may use the platform only under the
supervision of a parent or legal guardian.
5.
Single Account
Policy: A user or business entity may
create or use only one account on the platform. Creating multiple accounts may
lead to cancellation. However, different members of the same family can operate
separate accounts.
B. Account Creation and Security
6. Account Information: Creating an account is
mandatory to buy or sell certain products or services. All information provided
must be accurate and complete.
7. Maintaining Confidentiality: You are
entirely responsible for maintaining the confidentiality of your account User
ID, Password, and OTP. The company shall not be held liable if any data,
transaction details, or funds are compromised due to your negligence.
8. Unauthorized Use: If you suspect that
someone else knows your password, you must notify our customer service
immediately.
9. Right to Terminate Account: Mulhim Mart
reserves the right to deactivate or terminate any user's account or password at
its sole discretion, without assigning any reason or prior notice.
10. Information Updates: It is the customer's
responsibility to update personal details (e.g., address or phone number) in
real-time from their profile whenever changes occur.
C. Product Purchase and Order Management
11. Bilateral Agreement: Mulhim Mart operates
as an open platform or facilitator. The contract for the purchase and sale of
goods is deemed a direct bilateral contract between the buyer and the seller.
12. Order Processing: An order placed by a
customer shall not be deemed final or accepted until it has been successfully
dispatched or delivered.
13. Right to Cancel Order: The platform and the
seller reserve the right to cancel an order prior to delivery for any valid
reason (e.g., stock shortage or price display errors).
14. Delivery Timeline: Displayed delivery times
are estimates. Minor delays may occur due to reliance on third-party logistics
(courier) partners.
15. Payment: Displayed prices include VAT and
Taxes (where applicable). Customers can pay via Cash on Delivery (COD) or
digital payment gateways. Additionally, payment can be made through Mulhim
Mart’s self-managed Hubs.
D. New and Used Product Sales Policy
(Seller Policy)
16. Product Listing Opportunity: Upon
registration, users can list new or used items (whether self-made or pre-owned)
for sale on Mulhim Mart.
17. Product Description: Uploaded images,
prices, descriptions, and functional details of the product must be 100%
accurate. Misleading or false information is strictly prohibited.
18. Prohibited Items: Items that are illegal,
counterfeit, harmful, infringing on copyrights, offensive to religious
sentiments, or banned by Bangladeshi law are strictly prohibited from being
listed or displayed.
19. Quality of Used Products: For used
products, current conditions or defects must be clearly stated in the
description. Action will be taken against sellers who conceal defects.
20. Ownership and Legal Responsibility: Sellers
must possess legal ownership of the uploaded items. The seller assumes full
responsibility for any legal complications regarding ownership.
E. Refer and Earn Policy
21. Referral Program: Registered users can earn
rewards by referring new users to the platform.
22. Valid Referrals: Referral earnings/bonuses
become valid only when the referred user creates a new account, completes a
successful product purchase, and adheres to platform guidelines.
23. Fraudulent Practices: Attempts to earn
referral income using fake accounts, bots, or automated software will result in
the forfeiture of earnings and account blockage.
24. Earning Limits and Modifications: Mulhim
Mart reserves the right to modify or suspend referral earning rates, bonus
policies, and cash-out rules at any time.
25. Withdrawals: Earned funds can be utilized
subject to meeting platform rules and minimum payout thresholds.
F. User Conduct and Prohibited
Activities
27. Lawful Use: The platform must be used
solely for lawful and personal trade. Commercial or institutional misuse
without explicit authorization is prohibited.
28. Cybersecurity: Uploading viruses, malicious
code, malware, or scripts, or attempting to compromise system integrity is
strictly forbidden.
29. Prohibition of Impersonation: Creating fake
accounts using another person's or entity's identity is an offense punishable
by law.
30. Communication Language: Using obscene,
racist, defamatory, objectionable, or religiously offensive language in chat
boxes, reviews, or customer care is prohibited.
31. Data Scraping Prohibition: Collecting
personal information of other users through data scraping or data mining tools
is strictly forbidden.
G. Intellectual Property Rights
32. Platform Ownership: All intellectual
property, including logos, designs, graphics, text, software, and source code
of Mulhim Mart, belongs exclusively to Mulhim Mart.
33. User Submissions: Reviews, comments, or
suggestions submitted on the platform may become the property of Mulhim Mart
and may be used for promotional purposes.
34. Copyright Infringement: Trademarked or
copyrighted images and content belonging to other brands or individuals may not
be used without authorization.
H. Return, Refund, and Pricing Policy
35. Refunds: In case of order cancellation or
successful returns, payments will be refunded according to Mulhim Mart's Refund
Policy within specified working days.
36. Refund Calculation: Mulhim Mart reserves
full authority to adjust applicable discounts or courier charges when
calculating refund amounts.
37. Price Display Errors: If a product's price
is displayed incorrectly due to a technical error, Mulhim Mart reserves the
absolute right to cancel the order.
38. Price Matching: The platform does not
guarantee price matching with other websites or market prices.
I. Disclaimer & Limitation of
Liability
39. User Risk: Users agree that their use of
platform services and transactions is conducted entirely at their own risk.
40. Product Warranty: Product quality,
durability, or warranties are the sole responsibility of the seller or
manufacturer; Mulhim Mart assumes no liability.
41. Third-Party Payment Gateways: For
transaction failures caused by issues with payment gateways or banks during
digital payments, users must contact the respective bank or payment provider.
42. Service Interruption: Platform access may
be temporarily suspended or restricted at any time for maintenance or technical
upgrades.
43. Business Damages: Mulhim Mart shall not be
liable for any indirect business losses, lost profits, or data loss arising
from platform usage.
J. Indemnity
44. Customer Liability: Users agree to
indemnify Mulhim Mart against any legal complications or damages arising from
their violation of these policies or infringement of third-party rights.
45. Legal Release: You agree to release Mulhim
Mart's officers and representatives from financial claims resulting from errors
made by sellers or logistics partners.
K. Communications, Notices, and
Electronic Media
46. Consent to Contact: By using our platform,
you consent to receive transactional and promotional communications via email,
SMS, phone calls, or app notifications.
47. Valid Phone Number: Users must provide an
active and valid Bangladeshi phone number during registration or ordering.
L. Termination and Jurisdiction
48. Policy Breach: Mulhim Mart may immediately
terminate or permanently ban the account of any user who breaches these terms.
49. Discontinuation: If a customer disagrees
with any term of this policy, their sole remedy is to cease using the platform
entirely.
50. Governing Law: These terms shall be
governed by and construed in accordance with the laws of the People's Republic
of Bangladesh.
51. Judicial Jurisdiction: Any legal disputes
arising between Mulhim Mart and users shall fall under the exclusive
jurisdiction of the courts or tribunals in Dhaka, Bangladesh.
M. Stock & Availability
52. Stock Availability: Product availability
details are shown on product pages. However, the platform cannot guarantee
absolute stock accuracy beyond that.
52. Estimated Shipment Time: Stated dispatch
times are estimates only and should not be considered guaranteed or final.
53. Unavailable Items: If an ordered item is
out of stock, the customer will be notified via email, SMS, or call, and the
order may be canceled.
54. Additional Verification: Before final order
acceptance, additional details or phone/address verification may be requested
to prevent fraud.
55. Right to Refuse Orders: Mulhim Mart
reserves the right to reject or cancel any order at any time for any reason
without prior notice.
N. Payment Verification and Fraud
Prevention
56. Card Fraud Prevention: To prevent
credit/debit card fraud, the platform reserves the right to verify payment
details and personal information before dispatch.
57. Identity & Address Checks: Verification
may include checking National ID validity, proof of residence, or banking
details.
58. Non-Responsiveness: Orders will be
automatically canceled if the customer fails to respond to verification
requests within a specified timeframe.
59. Suspicious Payments: If fraud risks are
suspected on any payment method, Mulhim Mart may directly cancel the order
without prior notice or legal liability.
O. Refund Voucher Policy
60. Voucher Usage: Refund vouchers issued for
canceled orders can be redeemed toward full or partial payments for future
purchases within the specified validity period.
61. Account Restrictions: Refund vouchers can
only be used by the account through which they were generated; transfer to
another account is invalid.
62. Expired Vouchers: Expired refund vouchers
will not be extended, replaced, or reactivated under any circumstances.
63. Single-Use Policy: A refund voucher code
can only be used once.
64. Unused Balance: Any remaining balance after
voucher application cannot be used for subsequent orders nor refunded as cash.
P. Promotional Voucher Policy
65. Single Customer Usage: Each promotional
voucher (e.g., app voucher or new customer voucher) can only be used once per
customer. Creating fake identities to reuse vouchers is forbidden.
66. Discount Stacking: Promotional vouchers
cannot be combined with cart-rule discounts (such as other offers or coupons)
on the same order.
67. Non-Cashable: Promotional vouchers are
non-refundable and cannot be exchanged or converted to cash, in whole or in
part.
68. Mega Sale Exclusions: Promotional vouchers
may not be applicable during major campaigns, mega sales, or special
promotions.
69. Minimum Purchase Requirement: Minimum
purchase requirements and other conditions specified must be met to redeem
vouchers.
70. Right to Modify Vouchers: Mulhim Mart
reserves the right to alter or terminate any voucher program at any time
without prior notice.
71. Financial Liability Exclusion: Mulhim Mart
assumes no liability for financial losses incurred due to voucher cancellation,
withdrawal, or technical failures during voucher application.
72. Infant Nutrition Products: In compliance
with national laws, promotional vouchers/offers do not apply to powdered milk
or infant nutrition products.
Q. Reward & Promotional Items
73. Fraudulent Account Bar: Customers
previously flagged for fraudulent activities are ineligible to participate in
campaigns or receive vouchers.
74. One Account Per Device: A customer may not
operate or use more than one account on a single device.
R. Voucher Usage Security
75. Good Faith Use: Applying a voucher serves
as a declaration that you are the rightful recipient using it in good faith.
76. Unauthorized Benefits: Misuse or
encouragement of misuse to gain unauthorized discounts may constitute a civil
or criminal offense.
S. Taxes & Fees
77. Tax Liability:
Customers are responsible for paying all fees, charges, and applicable taxes/VAT associated with purchases under governing
laws.
T. Third-Party
Sellers Disclaimer (Representations and Warranties)
78. No Quality Guarantee: Mulhim Mart provides
no guarantees regarding quality, pricing, or merchantability for items sold by
third-party sellers or individuals (new or used).
79. Breach of Contract: Mulhim Mart shall not
be held liable for any breach of contract or default in payment/delivery
between buyers and third-party sellers.
80. Dispute Resolution: Mulhim Mart is under no
legal obligation to directly resolve transaction disputes between buyers and
sellers.
81. Ownership Exclusions: Title or ownership of
third-party goods does not pass to Mulhim Mart at any stage; hence, no platform
liability attaches.
U. Technical
Errors and Pricing Errors Policy
82. Typographical/Technical Mistakes: In cases
where wrong prices or details are displayed due to technical or typographical
errors, the platform or seller may cancel the order without liability.
83. Refunds for Pricing Errors: Advance
payments made for orders canceled due to pricing errors will be refunded
according to the refund policy.
V. Force Majeure
and Delivery Delays
84. Unforeseen Delays: Delivery timelines may
extend beyond estimates due to political unrest, public holidays, natural
disasters, or Force Majeure events.
85. Tracking Updates: Customer care will
provide updates regarding delivery delays caused by extraordinary
circumstances.
W. Order
Cancellation (Customer & Platform)
86. Free Cancellation: Customers may cancel
their orders without charge at any time prior to courier dispatch.
87. Platform Cancellations: Mulhim Mart retains
full right to cancel orders directly due to stockouts, defective items, expired
products, price errors, or inaccurate descriptions.
X. Refund
Timeline and Adjustments
88. Standard Timeline: Advance payments for
canceled orders are typically refunded within 10 to 15 working days.
89. Special Circumstances: Refunds may take
longer in exceptional cases due to banking or payment gateway delays.
90. Cashback Adjustments: If cashback or
special discounts were granted during ordering, equivalent amounts will be
deducted from the final refund amount.
Y. Supplementary
Agreement and Final Acceptance
91. Final Agreement: Completing registration or
using platform services confirms that you have thoroughly read, understood, and
unconditionally agreed to clauses 1 through 91.




